আগামী ৫ জানুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে টাকা দাখিল শেষে মাঠে নেমেছে চেয়ারম্যান প্রার্থীরা। মাঠে নেমে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন আর তাদের অবদানের কথা জনগণের নিকট তুলে ধরছেন। জপসা ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন বয়াতি।
চেয়ারম্যান প্রার্থী শওকত হোসেন বয়াতি ভোজেশ্বর গৌড়াইল এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের জিজ্ঞাসাবাদে বলেন, আমি বিগত বছর জপসা ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। এবারও জপসা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি জপসা ইউনিয়নে চেয়ারম্যান থাকাকালীন সময়ে অভূতপূর্ব উন্নয়ন করেছি।
মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী একেএম এনামুল হক শামীম-এর সার্বিক সহযোগিতায় ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করেছি। জপসা ইউনিয়নে এখন কাঁচা রাস্তা খুবই সামান্য আছে। এছাড়া সকল রাস্তাগুলো ইটের রাস্তা হয়ে গেছে। আমি যদি আগামীতে আবার চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে জপসা ইউনিয়নের আনাচে-কানাচে যে রাস্তাঘাট কালভার্ট আছে, তা সমাপ্ত করব এবং একটি পরিপূর্ণ আদর্শ জপসা ইউনিয়ন উপহার দিব। জনগণ আমার সাথে আছে, তারা আমাকে অনেক পছন্দ করে। মাননীয় উপমন্ত্রীর সহযোগিতায় জপসা ইউনিয়নে স্বতঃস্ফূর্তভাবে আমি কাজ করবো। আমি নিজে ঘুষ খাই না, আর ঘুষকে পছন্দ করি না এজন্যই জনগণ আমাকে পছন্দ করে। আমার ভাই নজরুল ইসলাম নুরু বয়াতি তিনবার চেয়ারম্যান ছিলেন।
তিনি কোন দিন গরীবের টাকা খাননি, আমিও গরিবের টাকা পিছনে খাইনি আর ভবিষ্যতেও খাব না। আমি আশাবাদী জপসা ইউনিয়নের জনগণের জন্য আমি যা করেছি, তাতে জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে।
বীর মুক্তিযোদ্ধা হাজী আফজাল হোসেন নকীব-এর সভাপতিত্বে গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান আলম বয়াতী, খোকন বয়াতী, আ: সালাম সরদার, মো: আবু আলেম সরদার, সোহেল বয়াতীসহ ৬নং ওয়ার্ড গৌড়াইলের জনগণ।

মন্তব্য করুন