অর্পিতা (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানা যায়। বুধবার (৬ এপ্রিল) ৬টার দিকে শরীয়তপুর নড়িয়া পৌরসভার বিসমিল্লাহ নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অর্পিতা বাড়ৈপাড়া গ্রামের লালু দাসের মেয়ে এবং বিসমিল্লাহ নগর গ্রামের প্রবাসী আকাশ মন্ডলের স্ত্রী। ছয় মাস আগে প্রেম করে তাঁদের বিয়ে হয়। বিয়ের ৩ মাস পর আকাশ মন্ডল উন্নত জীবনের আশায় রোমানিয়া চলে যান।
অর্পিতার শাশুড়ি লিপী মন্ডল জানান, অর্পিতা গত বছর নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। এক বিষয়ে রেজাল্ট খারাপ করায় (গতকাল) সকালে ওকে নিয়ে পরীক্ষার ফরম ফিলআপ করার জন্য স্কুলে যাই।

স্কুল থেকে বাড়ি ফিরে আসি।স্কুল শিক্ষকদের সাথে কি জেন কথা হয় এরপর থেকেই ওর মন খারাপ। বিকালে ঘরের দরজা বন্ধ দেখে ওরে ডাক দিই। সাড়া না দেওয়ায় জানালা দিয়ে ওকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখি। এরপরে জানালা দিয়ে দরজা খুলেছি। পুলিশকে খবর দিলে নড়িয়া থানা পুলিশ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে প্রতিবেশীরা বলেন, বিয়ের পরে সুন্দরভাবেই সংসার করছিল।নতুন বিয়ে সংসারে কোনো ঝামেলা ছিল না পরীক্ষায় রেজাল্ট খারাপ করায় হয়তো স্কুলের কারো কথা শুনে লজ্জায় এ কাজ করেছে।

 

নড়িয়া থানার ওসি অবনী শংকর কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Facebook Comments Box