গতকাল শরীয়তপুর জেলার স্বনামধন্য বিদ্যাপীঠ মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনে প্রথম থেকে পঞ্চম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর বিভিন্ন শ্রেণীতে সেরা শিক্ষার্থীদের ভিন্নভাবে সংবর্ধিত করা হয়েছে। মাথায় সমাবর্তন টুপি ও গায়ে কলেজের উত্তরিয়া পরানোর মাধ্যমে শিক্ষার্থীদের সম্মান জানানো হয়। উপস্থিত অভিভাবকগণ কলেজ কর্তৃপক্ষের এই আয়োজনে ব্যাপক প্রশংসা করেছেন। অষ্টম শ্রেণীর প্রথম স্থান অধিকারকারী জান্নাতুল ফেরদৌস এর অভিভাবক বলেন এ আয়োজনটি আমার প্রাণ ছুয়েছে এর মাধ্যমে আমাদের সন্তানরা নতুনভাবে স্বপ্ন দেখছে, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ শুরু থেকে অনবদ্য সকল আয়োজনে সকল শিক্ষার্থীকে পড়াশুনার প্রতি উদ্বুদ্ধ করে যাচ্ছে এরই অংশ হিসেবে তারা ইতিমধ্যেই ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে।
আমরা বিশ্বাস করি প্রতিষ্ঠানটি আরো উত্তরোত্তর এগিয়ে যাওয়ার মাধ্যমে শরীয়তপুরবাসীর স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন আমাদের এবারকার আয়োজনে চমক ছিল আমরা প্রতিবছর আমাদের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানকে রঙিন করার চেষ্টা করি, এরই অংশ হিসেবে এ বছর আমরা প্রতি শ্রেণীতে সেরা শিক্ষার্থীদের ফিউচার গ্রাজুয়েট ক্যাপ পরিয়েছি এর মাধ্যমে আমরা তাদের অনুপ্রেরণা দেয়ার চেষ্টা করেছি তারা যেন প্রত্যেকেই সরকারি বিশ্ববিদ্যালয়, সরকারী মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করে তাদের কাঙ্ক্ষিত সাফল্যকে নিজের করে নিতে পারে। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রায় সকল অভিভাবক ও সর্ব মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
#

মন্তব্য করুন