বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান এর উদ্যোগে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অশ্লীলতা-বেহায়াপনা রোধ, রমজানের পবিত্রতা রক্ষায় স্কুলের সকল শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলী মিলে আনন্দ র্যালির আয়োজন করেছেন।
সোমবার ১১ মার্চ দুপুর পৌনে দুইটাই শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ে এ আনন্দ র্যালিটি অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক মো. হাফিজুর রহমান দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের মুসলমানের জন্য রোজা একটি ফরজ ও অন্যতম ইবাদত। যা পালন করা আবশ্যক। তাই এই রোজাকে সামনে রেখে শিক্ষার্থীরা সকলে মিলে একটি আনন্দ র্যালি করেছি। এবং এই রমজানকে স্বাগত জানিয়ে অশ্লীলতা-বেহায়াপনা রোধ, রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে বেশি বেশি আল্লাহর ইবাদত করার কথা বলবো।
নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমাদের স্কুলে নানা ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। তবে এবারের এই আয়োজনটি একটু ব্যাতিক্রম হয়েছে। এবার আমারা রমজানকে স্বাগত জানিয়ে আমাদের স্কুলের শিক্ষক হাফিজুর রহমান স্যার এর উদ্যোগে আনন্দ র্যালি করেছি। আমাদের খুবই ভালো লেগেছে। এবং রমজান যেন সকলের জন্য কল্যাণকর হয় এই আশাই আমি করি।
আরেক শিক্ষার্থী সানজিদা আক্তার দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমরা বছরে নানা আয়োজনে র্যালি করে থাকি তবে এবারের র্যালিটি ব্যাতিক্রম ধরনের। মাহে রমজানের আগমন উপলক্ষে এই আনন্দ র্যালির মাধ্যমে আমরা সকলকে রমজানের ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করবো।
উক্ত র্যালিতে স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন