শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়ন বাৎসরিক ৮০ তম ফাতেহা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সকাল থেকে মোক্তরের চর মূলপাড়া পাঠানবাড়ি মসজিদ ও মাদ্রাসার আয়োজনে ফজরের নামাজের পর থেকে কোরআন তেলাওয়াত দোয়া ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণ করা হয়েছে।

ফাতেহা মজলিসে ওয়াজ নসিহত করেন হাফেজ মাওলানা আলহাজ্ব মনিরুজ্জামান শরীয়তপুরী।

মাদ্রাসার মুহাত্তামিন হাফেজ মাওলানা বিন ইয়ামিন। সভাপতি টি এম আউয়াল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আকল সহ মাদ্রাসার শিক্ষক ও অভিভাবক এলাকাবাসীরা।

Facebook Comments Box