টঙ্গী ইজতেমা ময়দানে গত ১৭ ডিসেম্বর রাতে নিরস্ত্র, ঘুমন্ত তাবলীগের সাথীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে শরীয়তপুরের নড়িয়ায় তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় নড়িয়া পৌরসভার সামনের সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা সাব্বির আহমেদ ওসমানী, জেলা বি এন পি সভাপতি শফিকুর রহমান কিরন, নড়িয়া থানা মসজিদের ইমাম মাওলানা আঃ ওয়াহাব, নড়িয়া মডেল মসজিদের ইমাম মাওলানা ইলিয়াছ মোহাম্মাদ, ভুমখাড়া হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা জসিম উদ্দিন, মজিদ জড়িনা মাদ্রাসার মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সহ সভাপতি আব্দুস সালাম শিকারী, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইলিয়াস হোসেন, বিএনপি নেতা মন্তাজ উদ্দিন হাওলাদার সহ উপজেলার শীর্ষ স্থানীয় উলামা কেরাম ও বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানবন্ধনের বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ ও ভারতের দালাল সা’দ পন্থী বাহীনি দ্বীন প্রচারের নামে দেশে সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর টঙ্গি ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের কর্মীদের উপর সা’দ পন্থীদের অতর্কিত হামলায় চারজন কর্মী নিহত হয়। এই হত্যার সুষ্ঠু তদন্তেদ মাধ্যমে দোষীদেরকে শাস্তির দাবীসহ সা ‘দ পন্থীদের নিষিদ্ধ করতে হবে।

মানববন্ধনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মাদ্রাসার ছাত্র-শিক্ষক সহ প্রায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহন করেন।

Facebook Comments Box