নড়িয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০১৮ শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নড়িয়া বি এল মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, নড়িয়া বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর কুমার মন্ডল প্রমূখ।
মোট ১৫টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কেদারপুর ইউনিয়ন ও ফতেজঙ্গপুর ইউনিয়ন দল। কোয়াটার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।

Facebook Comments Box