শরীয়তপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে উপসী গ্রামে অবস্থিত “বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়”র ২০২৫ এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় ক্যাম্পাসে সোমবার সকালে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নড়িয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি অত্র বিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র এসএম সালাউদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভোজেশ্বর উপসী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, ভোজেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবুল দেওয়ান, শহিদ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী হোসেন, সমাজসেবক খালেদ আফসার বাবু বেপারী, শরীয়তপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর, দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক সাংবাদিক শহীদুল ইসলাম পাইলট ও সাংবাদিক মফিজুর রহমান রিপন সহ স্থানীয় অভি়ভাবকগণ, বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

রজনীগন্ধা ফুল দিয়ে পরীক্ষার্থীদের বিদায়ী শুভেচ্ছা জানানোর পাশাপাশি,
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, অতিথি ও শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এসময় আবেগে আপ্লুত হয়ে প্রিয় শিক্ষাঙ্গণ ছেড়ে যাওয়ার বেদনায় ও বিদ্যাপিঠের সাথে জড়িত স্মৃতি মনে করে কান্না করেন বিদায়ী শিক্ষারথীদের অনেকেই।

এর পরে মহান আল্লাহর দরবারে শিক্ষার্থীদের সুস্থ্যতা ও শিক্ষা জীবনের সফলতা কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ আবুল কালাম সরদার।

পরে উপস্থিত সকলের মাঝে তবারক মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box