“ক্রেতা তুমি আপনজন, ঘোর বিপদেও তোমার আমরা সাথী সারাক্ষণ”—এই স্লোগানকে সামনে রেখে ক্রেতাদের সেবা দিয়ে যাচ্ছে ওয়ালটন।

তারই ধারাবাহিকতায় কিস্তি ক্রেতা সুরক্ষা নীতির আওতায় ওয়ালটন প্লাজা শরীয়তপুরের নড়িয়া শাখা থেকে কিস্তি ক্রেতার মৃত্যুতে স্ত্রী ফাতেমা বেগমকে ১ লক্ষ টাকা এবং শিল্পী বেগম স্বামীর মৃত্যুতে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে নড়িয়া ওয়ালটন প্লাজা।

এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা ডিভিশন–৮ এর ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার মোঃ শাহনুর আলম, মাদারীপুর জোনের রিজিওনাল সেলস ম্যানেজার লালু কুন্ডু, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার মিঠুন দাস এবং ওয়ালটন প্লাজা নড়িয়া শাখার ম্যানেজার মুহাম্মদ স্বপন হোসেন।

ফাতেমা বেগম জানান, স্বামীর আকস্মিক মৃত্যুতে অসহায় হয়ে পড়ে আমার পরিবার। এই অসহায় অবস্থায় আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ালটন। কিস্তির টাকা মওকুফ করার পাশাপাশি নগদ আর্থিক সহায়তা দেওয়ায় ওয়ালটনের প্রতি আমি চিরকৃতজ্ঞ। ক্রেতাবান্ধব এমন সুবিধা দেওয়ায় ওয়ালটন প্লাজাকে ধন্যবাদ।

পরিবারের এই অসহায় পরিস্থিতিতে ওয়ালটন প্লাজার কাছ থেকে বিশেষ আর্থিক সহায়তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন শিল্পী বেগম।

Facebook Comments Box