বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী কৃষকদল। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সখিপুরের আরশিনগর বাজার থেকে শুরু হয়ে মালত বাজারে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

এই প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল এস এম ফয়সাল। তিনি বলেন, “২০২৩ সালের ১৩ জুলাই বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তাতে নাগরিক অধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি রয়েছে। আমরা জনগণকে জানাতে চাই, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার রূপরেখা কী হবে।”

তিনি আরও বলেন, “যদি ৩১ দফা বাস্তবায়ন করা যায়, বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধ দেশ। বিএনপিকে সুসংগঠিত করে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিসরে উন্নত করা সম্ভব।”

Facebook Comments Box