জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও শরীয়তপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল (অব.) এস এম ফয়সালের নেতৃত্বে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিনব্যাপী নড়িয়া বাজারে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় কর্নেল (অব.) এস এম ফয়সাল বিএনপির ৩১ দফা কর্মসূচির তাৎপর্য তুলে ধরে বলেন, “তারেক রহমানের ঘোষিত এই কর্মসূচি দেশের মানুষকে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের পথে ফিরিয়ে আনবে।”

তিনি আরও বলেন, “এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি জাতীয় মুক্তির রূপরেখা। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা বাস্তবায়নে কাজ করছি।”

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার খান, সাবেক সাধারণ সম্পাদক মমিনুল হক স্বপন মাঝি, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মমিন দিদার, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. আব্দুল লতিফ শেখ, সখিপুর থানা যুবদলের কোষাধ্যক্ষ সোহেল সরকার, যুবদল নেতা জামাল মির বহর, সখিপুর থানা শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর মোল্লা প্রমুখ।

Facebook Comments Box