সোমবার (১৩ জানুয়ারী) বিকাল দুপুরে নড়িয়া উপজেলা কেন্দ্রীয় নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে এ কে এম এনামুল হক শামীম উপমন্ত্রী হয়ে প্রথমবার নিজ নির্বাচনী এলাকায় পদ্মানদীর ভাঙ্গন এলাকার বেরিবাধের কাজ পরিদর্শন শেষে পর্যালোচনা সভায় যোগ দেন।
এ সময় এনামুল হক শামিম বলেন, নড়িয়া উপজেলাকে সমৃদ্ধশালী শান্তির নড়িয়া হিসেবে গড়ে তোলা হবে। নড়িয়াকে উন্নত ও সমৃদ্ধালী করতে যা যা করা দরকার তার সবই করা হবে। সকল দ্বন্দ্ব সংঘাত ভূলে গিয়ে আমাদের কাজ করতে হবে।
নড়িয়া উপজেলা নির্বাহী সানজিদা ইয়াসমিনের সহযোগিতায় অনুষ্ঠিত পর্যালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবীর বীন আনোয়ার, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী শিকদার, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া পৌরসভার মেয়র শহীদুল ইসলাম বাবু, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রাড়ী, সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাবেক ছাত্রনেতা সারোয়ার হোসেন বাবুল তালুকদার, আকতারুজ্জামান জুয়েল, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী প্রমুখ।
Facebook Comments Box

মন্তব্য করুন