ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ও শান্তির ধর্ম। আর কোরআন হচ্ছে মহান আল্লাহর কাছ থেকে প্রাপ্ত শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ্য। যার মধ্যে সকল মানুষের জীবন বিধান রয়েছে। হযরত মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানব।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে পরিপূর্ন ইসলামের আদর্শ রয়েছে। তিনি মানষকে ভালবেসে মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
তিনি উপস্থিত সুফি সাধক, আলেম ওলামা এবং সাধারণ মানুষের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ুর জন্য দোয়া কামনা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন মুসলমান হিসেবে সারা বিশ্বে সৎ যোগ্য প্রধানমন্ত্রী হিসেবে আজ প্রতিষ্ঠিত। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সততা ও বিশ্বাসের সাথে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী একজন মানবতার নেত্রী, তিনি ইসলামের মূল আদর্শ শান্তি প্রতিষ্ঠাকে সামনে রেখে সকল ধর্মকেই প্রাধান্য দিয়ে যার যার ধর্ম পালনে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরিতে অনন্য ভূমিকা রেখেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ মন্ত্রনালয়ের উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপৃুর জেলার নড়িয়া উপজেলার পন্ডিতসার ঐতিহাসিক চিশতিনগর খানকায়ে চিশতিয়ার উদ্যোগে আয়োজিত আর্ন্তজাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চিশতি নগরের শাহজাদানশীন শাহজাদা সুফী ডাঃ সৈয়দ গোলাম মুনায়েম হোসাইনী চিশতি।
বৃহত্তর ভারত উপমহাদেশে সফলতম ইসলাম প্রচারক হযরত খাজা গরীবে নেওয়াজ মঈন উদ্দিন চিশতি (রাঃ আঃ) মানবতার আদর্শ প্রচার ও প্রতিষ্ঠার মাধ্যমে এ ভুখন্ডে কোটি কোটি মানুষকে ইসলামে ছায়াতলে আশ্রিত করেছেন। এ নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক এমপি দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, খানকাহ মোনয়েমিয়া পাটনা ভারতের ড. আল্লামা সাঈয়্যেদ শামীমুদ্দিন আহম্মদ, বাংলাদেশ বেতারের আরবী প্রোগ্রাম পরিচালক ড. মাওলানা মুঃ এনামূল হক আজহারী, দিল্লী জামেয়া মিলিয়া ইসলামীয়া গবেষক সাইয়্যেদ আতিফ হোসাইন কাজমী, পুলিশের সাবেক অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মোঃ আমিনুল ইসলাম, টাংগাইল সরকারী এম এম কলেজের প্রফেসর ড. মোঃ আশরারুল হক চিশতি, এশিয়া প্যাশিফিক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতেখার আনম।

Facebook Comments Box