শরীয়তপুরে ২৬ মার্চ পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন ২৬২ জন। জেলায় এখন মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩৫৫ জন।
এদিকে শরীয়তপুরে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ওষুধ, কাঁচামাল, খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় নিত্যপণ্যের দোকান ছাড়া জেলার সকল শপিংমল, হোটেল, ভ্রাম্যমাণ খাবারের দোকানসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখাসহ জেলায় যাতে কোথাও জনাসমাগম না হয় সেজন্য কাজ করছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনা বাহিনী।
তবে নড়িয়া উপজেলায় ইতালি প্রবাসী বেশি হওয়ায় সেখানে বেশি গুরুত্ব দিয়ে সেনাবাহিনী কাজ করছে বলে জানা গেছে। পাশাপাশি সকলকে অপ্রয়োজনীয় কারণে বাসা থেকে বের হতে নিষেধ করেছে সেনাবাহিনী।
এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় জানান, নড়িয়া উপজেলা প্রথমাবস্থায় ঝুঁকির আশংকা থাকলেও বর্তমানে সে আশংকা নেই। যারা বিদেশ ফেরত তারা প্রায় সকলেই এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। ওষুধ, কাঁচামাল, খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় নিত্যপণ্যের দোকান ছাড়া উপজেলার সকল শপিংমল, হোটেল, ভ্রাম্যমাণ খাবারের দোকানসহ সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
Facebook Comments Box




মন্তব্য করুন