শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া বিএনপি ও অঙ্গসংগঠণের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে করা হয়।
২৯ মার্চ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে স্বাধীনতা দিবসকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ড ও বাজারঘাটে এ মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে করে শৌলপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠণ।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস বর্তমানে সারাবিশ্বের এক আতঙ্কের নাম। এতে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশের অনেক মানুষ আক্রান্ত হয়েছে। এতে আমাদের শরীয়তপুরও ঝুঁকির মধ্যে আছে। এ কথা বিবেচনা করে আমরা আমাদের এলাকার মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মাস্ক দেওয়ার উদ্যোগ নিয়েছি এবং জনসচেতন করছি। তারা আরও বলেন, সামর্থবান প্রত্যেকেই যদি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সামগ্রী নিয়ে এগিয়ে আসে, তাহলে আশা করি কোন অবস্থাতেই আমাদের সমস্যা হবে না। আল্লাহর রহমতে এ বিপদ থেকে আমরা মুক্তি পাবো।
এ বিতরণকালে শৌলপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন আখন্দের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক মো: জয়দুল মাদবর, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সুমন আখন্দ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রুবেল আখন্দ, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মাদবর, যুবদল নেতা মো: খোকন বেপারী, মো: রুবেল আকন, মো: ইউসুফ মাঝি, শৌলপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: রিয়াজ আখন্দ, সাবেক সাধারণ সম্পাদক মো: হৃদয় মাদবর, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: সজিব খান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রেজাউল আখন্দ, শৌলপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আ: জলিল মুন্সী, ছাত্রনেতা মো: কবির মির্জা প্রমূখ।
Facebook Comments Box

মন্তব্য করুন