করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে শরীয়তপুর পৌরসভার ১নং ওয়ার্ডের বাঘিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা কমিটির পক্ষ থেকে ৭৫ জন গরীব, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রান বিতরণ করা হয়। বুধবার (১ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় বাঘিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা মন্দিরের সম্মুখে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ বিতরণের সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার এসআই বিজন বাড়ৈ, বাঘিয়া সার্বজনীন শ্রী শ্রী কালী পূজা কমিটির সভাপতি সুমিত ভাওয়াল, সাধারণ সম্পাদক নয়ন দত্ত, সিনিয়র সহ-সভাপতি অনিক দত্ত, সহ-সভাপতি গৌতম তপাদার, সহ-সাধারণ সম্পাদক তন্ময় দত্ত ও কোষাধ্যক্ষ শুভ দেসহ কমিটির সংশ্লিষ্টরা, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণের মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল ও ১ টা স্যাভলন সাবানসহ অন্যান্য খাদ্যসামগ্রী।

Facebook Comments Box