র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৭ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন চর মুগুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামী মোঃ আমিজ তালুকদার (২৯), পিতাঃ মৃত মান্নান তালুকদার, মাতাঃ মোছাঃ সালেহা বেগম, সাং-মধ্য পেয়ারপুর, থানাঃ মাদারীপুর সদর, জেলাঃ মাদারীপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ২৫ পিস ইয়াবা উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদরীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদরীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদরীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Facebook Comments Box