র‌্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ৬ অক্টোবর রবিবার আনুমানিক বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাধীন কুনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হালান চৌধুরী (৪০), পিতাঃ মৃতঃ মহিউদ্দিন চৌধুরী, সাং-উত্তর আড়াইপাড়া, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীর নিকট হতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার সদর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে।

Facebook Comments Box