র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটে মাদারীপুর জেলার রাজৈর থানাধীন গোপালগঞ্জ গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে রনি খান(৩০), পিতাঃ দেলোয়ার খান, সাং- মোল্লাকান্দি, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুরকে মাদকদ্রব্য ইয়াবাসহ হাতে নাতে আটক করে। এ সময় আটককৃত আসামীর নিকট হতে ৩০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box