বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। শনিবার সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর এ কমিটি অনুমোদন করেন।

কমিটিতে স্থানীয় দৈনিক সত্যখবর সম্পাদক ও এশিয়ান টিভির হাসিবুর রহমান রিজুকে আহবায়ক এবং দৈনিক প্রতিজ্ঞার সম্পাদক ও প্রকাশক নূরুন্নাহার সীমাকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষাসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ে শাখা কমিটির নেতৃবৃন্দ কাজ করবে। আগামি এক মাসের মধ্যে জেলার উপজেলাসমুহের সাথে সমন্বয় করে পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠানোর জন্য বলা হয়েছে।

 

Facebook Comments Box