এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে।

র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে ২৩ ডিসেম্বর সোয় ৩টার সময় মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাধীন মৌছামান্দ্রা সাকিনস্থ গোয়ালীমান্দ্রা বাজার এর ইলিয়াজ মোল্যার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী  এনামুল সরদার(৫৩), পিতা-মৃত জিন্নাত আলী সরদার, মাতা-মৃতা মোহনী বেগম, সাং-গোয়ালীমান্দ্রা ৪ নং ওয়ার্ড, থানা-লৌহজং, জেলা- মুন্সীগঞ্জ’কে ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

এসময় আটককৃত আসামীর নিকট হতে ৭শ’৯০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ১টি মোবাইল, ১ টি সীমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ১৬শ’৫০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে তাছাড়া সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় আটকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের ৬টি মামলা রয়েছে।

ধৃত আসামীকে উদ্ধারকৃত ইয়াবাসহ মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মুন্সীগহ্জ জেলার লৌহজং থানায় একটি মাদক মামলা দায়ের করা রয়েছে এবং পলাতক আসামীদেরকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box