মাদারীপুরের রাজৈর উপজেলার চাঁনপট্টি গ্রামে টিকটক আসক্তির কারণে এক মা ছয় বছরের সন্তানকে ছেড়ে চলে যাওয়ার ঘটনা আলোচনায় এসেছে। বিষয়টি নিয়ে পরিবার ও প্রতিবেশীরা হতবাক।

পরিবারের তথ্য অনুযায়ী, ফরিদ মাতুব্বর ও রতনা বেগম আট বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে জন্ম নেয় মোহাম্মদ বায়েজিদ। জীবিকার তাগিদে ফরিদ পরিবার নিয়ে কুমিল্লায় যান। সেখানে রতনা টিকটকের মাধ্যমে শুভঙ্কর নামের এক যুবকের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। দুই বছরের যোগাযোগের পর তিনি প্রেমে আসক্ত হয়ে পড়েন।

শিশু বায়েজিদ অভিযোগ করে বলেন, “আমার মা আমাকে আদর করত না, সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকত।” ফরিদ মাতুব্বর জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, “আমি ছেলের ভবিষ্যৎ গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় গবেষক সুবল বিশ্বাস বলেন, টিকটক ও পরকীয়া সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় সমাজ বিজ্ঞানীদের উদ্যোগ নেওয়া জরুরি।

Facebook Comments Box