২০১৭ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজশায়ারে সড়ক উন্নয়ন কাজের সময় আবিষ্কৃত একটি ২০০০ বছরের পুরনো কঙ্কাল সারমাশিয়ান জাতিগোষ্ঠীর এক যাযাবর যোদ্ধার বলে চিহ্নিত হয়েছে। ডিএনএ বিশ্লেষণে জানা গেছে, এই ব্যক্তি রোমান সাম্রাজ্যের দক্ষিণ রাশিয়া থেকে ২০০০ কিলোমিটার দূরে ব্রিটেনে এসেছিলেন। তার কানের হাড় ও দাঁতের রাসায়নিক পরীক্ষায় প্রকাশ পেয়েছে, শৈশবে তিনি জোয়ার-বাজরা খেয়েছেন, কিন্তু পরে পশ্চিম ইউরোপের গমে অভ্যস্ত হয়েছেন। গবেষকরা মনে করেন, তিনি সম্ভবত রোমান সেনাবাহিনীর সঙ্গে ব্রিটেনে এসেছিলেন। কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত এ গবেষণা প্রাচীন মানুষের অজানা জীবনগল্প উদঘাটন করেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন