ইসরায়েলের হামলার জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে অভিযান শুরু করেছে। শনিবার (১৪ জুন) থেকে তিন দফায় শতাধিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান, যার মধ্যে কয়েকটি জেরুজালেম ও তেল আবিবসহ মধ্য ইসরায়েলের স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এ হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে। এর আগে, শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলায় ইরানের ২০ জন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। নতুন আইআরজিসি প্রধান নিয়োগের পর ইরান ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দেয়। হামলার সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বাঙ্কারে আশ্রয় নেন।

Facebook Comments Box