ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন-এর আহবানে সাড়া দিয়ে এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাকের নির্দেশনায় ভেদরগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল-নাসীফের হাতে ‘মানবিক সহায়তা ফান্ডে’ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ৩ টার দিকে ঘরবন্দী শ্রমজীবী অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের জন্য মেয়র আব্দুল মান্নান হাওলাদার ও কাউন্সিলরগণ মানবিক সহায়তা ফান্ডে জমাদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের হাতে এ আর্থিক অনুদান তুলে দেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল-নাসীফ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান মানবিক সহায়তা ফান্ডে জমাদানের জন্য গ্রহণ করে নেন।



মন্তব্য করুন