গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জনবল বাড়িয়ে মোট ৫৫ প্লাটুন করা হচ্ছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে অতিরিক্ত ২৬ প্লাটুন বিজিবি সদস্য গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে। বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন এই সদস্য যুক্ত হলে জেলায় দায়িত্বরত বিজিবির মোট সংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই বাড়তি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।