প্রাণঘাতি নোভেল করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয় উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এর নির্দেশে গৃহবন্দি হতদরিদ্র অসহায় দিনমজুর প্রায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, আওয়ামীলীগ নেতা, সমাজসেবক ও উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ ইউনুছ আলী মোল্লা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শরীয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের সকল ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাড়ি গুলোত গিয়ে এই কার্যক্রম চালানো হয়। সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী মোল্লা বলেন, বর্তমানে কভিড-১৯ সংক্রমন নিয়ন্ত্রণে লগডাউন থাকায় এলাকায় বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ২ হাজার পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলুসহ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় করোনা সংক্রমণ রোধে এলাকার বিভিন্ন রাস্তায় ও বাড়ি ঘরের আশপাশের আঙ্গিনায় বিশুদ্ধকরণ জীনাণুনাশক স্প্রে করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে ইউনুছ আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম ভাই নিম্ন আয়ের মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য বিত্তবানদের আহ্বান জানিয়েছেন। তাই আমরা নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। এ সময় বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেলোয়ার মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



মন্তব্য করুন