শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। ১১ এপ্রিল শনিবার সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্যের নেতৃত্বে ভেদরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ও কার্তিকপুর বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে এ মোবাইল কোর্ট ও জনসচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং অপ্রয়োজনে বাজারে সমাগম করায় ৪ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন