শনিবার (১১ এপ্রিল) সকাল থেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক-এর নির্দেশনায় ভেদরগঞ্জ পৌরসভায় বেসরকারি উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবি প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার চোকদার শ্রমজীবি প্রান্তিক মানুষের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ শুরু করেন। প্রায় ২ হাজার পরিবার এই ত্রাণ সহায়তা পাবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমের প্রধান পৃষ্ঠপোষক আবুল বাশার চোকদার বলেন, জননেতা নাহিম রাজ্জাকের নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবি প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিই। ২ হাজার অসহায় শ্রমজীবী পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এ খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের সূচনাকালে উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।