শরীয়তপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় শরীয়তপুর পুলিশ লাইন্স ড্রিলসেডে সমাজিক দূরত্ব বজায় রেখে জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যান সভায় সভাপতিত্ব করেন এবং জেলা পুলিশের কল্যান সংক্রান্তে নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শরীয়তপুরের পুলিশ সুপারএস.এম. আশরাফুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান, পুলিশ লাইন্স পুলিশ হাসপাতাল মেডিকেল অফিসারডা. মনিরুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার-ফোর্সবৃন্দ।
Facebook Comments Box