শরীয়তপুরের গোসাইরহাটে ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সোহরাব কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার ২৩ অক্টোবর বিকালে উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের জুশিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহরাব কবিরাজ মাদারীপুর জেলার কালকিনি উপজেলার আলিপুর এলাকার মৃত কামিজ উদ্দিন কবিরাজের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার বিকালে নাগেরপাড়া বাজার থেকে ভ্যানযোগে গোসাইরহাট বাজারে আসছিলেন সোহরাব কবিরাজ। এসময় তারা
জুশিরগাঁও এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে তাদের ভ্যানগাড়িটির ধাক্কা লাগলে সোহরাব কবিরাজ সড়কে পরে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম দৈনিক রুদ্রবার্তাকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন