একের পর এক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ২৯টি শাখার কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
জেলার বিভিন্ন শাখায় ভাঙচুর, লুটপাট এবং আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনায় ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এর ফলে প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরা নিয়মিত ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং গ্রাহকদের আস্থায়ও নেতিবাচক প্রভাব পড়েছে।
ঘটনার ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং ১৭ নভেম্বর একই শাখায় ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়। পরদিন ১৮ নভেম্বর দুপুরে কাশিয়ানী শাখায় এবং ১৯ নভেম্বর সকালে মুকসুদপুর শাখায়ও একই ধরনের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর শাখাগুলোর নিরাপত্তা, নথিপত্রের ক্ষয়ক্ষতি ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকের ২৯টি শাখার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।



মন্তব্য করুন