শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার এবং জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৩ অক্টোবর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন এর সভাপতিত্বে সভার আয়োজন করা হয়। সভায় শরীয়তপুরে ভোক্তা-অধিকার অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা তাদের অতীতের কাজের ফিরিস্তি ও বর্তমান করণীয় বিষয়ক বিধিবিধান নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসক সাদিয়া জেরিন।

শরীয়তপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনাওে উপস্থাপনা করেন সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। শরীয়তপুর জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভায় উপস্থাপনা করেন জেলা কর্মকর্তা সুব্রত ভ্রট্রাচার্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন প্রতিনিধি ডাক্তার নওশাদ। জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি সরদার একেএম নাসির উদ্দিন কালু, জেলা জামায়াত নেতা মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর বনিক সমিতির সভাপতি ও বিএনপির নেতা মাহাবুব আলম তালুকদার, শরীয়তপুর চেম্বার অফ কমার্চ নেতা বেপারী আব্দুস সালাম, বাসস এর সাংবাদিক মুজিবুর রহমান মাদবর ও দৈনিক রুদ্রবার্তা’র সম্পাদক শহীদুল ইসলাম পাইলট ও চিকন্দী ফুড পার্কের প্রোপাইটর শোহাগ মোল্লাহ প্রমূখ।

এসময় চিকন্দি ফুড পার্কের মালিক সোহাগ নিরাপদ খাদ্য ব্যবস্থাপনাকে অনুরোধ করেন জেলা শিল্পকলা সামনে ফুটপাতে অস্বাস্থ্যকর খাবার বন্ধ না করলে,আমরা যারা স্বাস্থ্যসম্মত খাবার তৈরি করে ব্যবসা করছি। তাদের লক্ষলক্ষ টাকা লোকসান দিতে হচ্ছে।