শরীয়তপুর গণঅধিকার পরিষদ এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও কেক কেটে গন অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

২৬ অক্টোবর বিকেল ৫ টায় জেলা আইনজীবী সমিতির সামনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, অতীতে ফ্যাসিবাদ সরকারের দুঃশাসনকালে জনগণের পক্ষে গনতান্ত্রিক কথা বলতে গিয়ে রাজপথে বহু হামলা মামলার শিকার হোন তারা। তখন ছিল একটা সংগঠন। এখন সটা নিবন্ধিত একটি দল হিসাবে প্রকাশ পেয়েছে। সবাইকে এক্যবদ্ধ হয়ে সুন্দর বৈষম্যহীন একটি দেশ গড়ার লক্ষ্যে গন অধিকার পরিষদে যোগদান করার আহবান জানানো হয়।
ডা:শাহজালাল সাজুর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক এড.খবির উদ্দিন আহমেদ, ফয়সাল এম সাদ্বীপ, মোজাম্মেল হক এমদাদ এবং যুবর জেলা সভাপতি এবি হান্নান ও সাধারণ সম্পাদক কায়সার আহমেদ ছাত্র অধিকার পরিষদ শরীয়তপুর জেলা সভাপতি জীবন আহমেদ নান্টু সহ অনান্য নেতৃবৃন্দ।