শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর সোমবার বিকেল ৪ টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, শরীয়তপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাননীয় চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মান এর সভাপতিত্বে এবং জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মো: খালেদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এসময় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সোলায়মান সিনিয়র আইনজীবি নিয়োগ প্রসংগে এসডিএস (এনজিও) প্রতিনিধির প্রশ্নের উত্তরে বলেন, আমাদের আইন-টাই হচ্ছে লিগ্যাল এইড। আমাদের মোট প্যানেল আইনজীবী ৫৫ জন। এর মধ্যে অনেক সিনিয়র আইনজীবী অলরেডি আছেন। শুধু মাত্র একজন নতুন প্যানেল আইনজীবীর বিষয়টা আলোচনায় এসেছে। সেখানে বলা আছে মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে ৫বছর। কাজেই এখানে যে শুধু মাত্র নবিন আইনজীবীরা কাজ করে কথাটা সঠিক নয়। বিষয়টা হয়তোবা আপনার বিস্তারিত জানা নাই। ৫৫ জন আইনজীবীর মধ্যে অনেক সিনিয়র আইনজীবী আছে এখানে এবং ওনারা দক্ষ আইনজীবী। আমার বিশ্বাস বিষয়টি আপনার ক্লিয়ার হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে আইনগত সহয়তা প্রদান আইন ২০০০। এটা কিন্তু আমাদের পার্লামেন্টে পাশ করা আইন। সেখানেই বলে দেওয়া আছে আমারা কিভাবে লিগ্যাল এইড দিবো, কাকে লিগ্যাল এইড দিবো, কিভাবে কমিটি ফর্ম হবে, কিভাবে ইউনিয়ন কমিটি ফর্ম হবে, কিভাবে উপজেলা কমিটি ফর্ম হবে ও কিভাবে কাজ করবে। এখানে একটা বিষয় লক্ষ করেছেন, জেলা পর্যায়ের যে, কমিটি এই কমিটিতে যারা সদস্য আছেন। যারা এখানে আছেন, সরকারি এবং বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ সংস্থাই এই কমিটিতে অন্তর্ভুক্ত আছেন। প্রতিষ্ঠানের দৈনন্দিন যে সমস্ত কার্যাবলী আছে তার মধ্যে লিগ্যাল এইড এর বিষয়টি এখন থেকে অন্তর্ভুক্ত করবেন। জিও এবং এনজিও সমস্ত প্রতিষ্ঠানই এখনে আছেন। যেমন জেলা ম্যাজিস্টেট কমিটিতে আছেন। ওনার মনে হচ্ছে এ বিষয়টার যে সিদ্ধান্ত গুলো থাকে, উনি ওনার কমিটিতে সেগুলা আলোচনায় নিয়ে আসবেন। তাহলে তো প্রচারের বিষয়টা হয়ে যায়। এভাবে যদি আমরা করি মূলত এই উদ্দেশ্য রেখেই কমিটি এভাবে করা হয়েছে। কারণ এই কমিটিতে বিচারকরা থাকেন আর আইনজীবী থাকেন। বিচারক আর আইনজীবীর সমন্বয় ছাড়া লিগ্যাল এইড দেওয়া সম্ভব না। এটা হচ্ছে বড় বিষয়। এবং বিজ্ঞ আইনজীবীগণ ও বিচারকরা আইনের মাধ্যমে নির্ধারিত সময় পর্যন্ত, তাদের বিচার কাজও করেন। প্লাস বিজ্ঞ আইনজীবীরাও তারা নির্দিষ্ট সময় পর্যন্ত কোর্ট যতক্ষণ থাকে তারা কোর্টে কাজ করেন। তারা অন্যান্য এনজিওর মতো শুধু মাত্র গুরুত্ব দিয়ে, ফিল্ড পর্যায়ে শুধু এটাকেই নিয়ে কাজ করবেন। বিষয়টা এই উদ্দেশ্যে করা হয় নাই। জিও এবং এনজিওর প্রতিনিধি এখানে থাকেন। ধরেই নেয়া হয়েছে তারা এই প্রতিষ্ঠানের এখনকার সিদ্ধান্ত গুলো তারা তাদের দৈনন্দিন কাজ গুলোর মধ্যে তারা অন্তর্ভুক্ত করবেন। এবং সেটা প্রচারের কাজের ক্ষেত্রে তারাও সেটা করবেন। এটাকে ধরে নিয়েই এই কমিটি-টা এভাবে করা হয়েছে। জেলা পর্যায়ের সর্বোচ্চ সিনিয়র কর্মকর্তা সমন্বয়ে এই কমিটি গঠিত। তারপরও প্রচারের জন্য যে সমস্ত বিষয় গুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। এটা চলমান প্রক্রিয়া।
তিনি আরও বলেন, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, আরও অন্যান্য যে সমস্ত কমিটি অবশ্যগতা রয়েছে। সেগুলোর আইনেই বলা আছে কিভাবে করতে হবে। এবং সে গুলো করা হচ্ছে। সামনে এটাকে আরও প্রসারিত করা হবে। সেই বিষয়ে আমাদের আইনে যে বিধান গুলো রয়েছে। সেগুলোকে আমরা সব সময় সক্রিয় অবস্থায় রাখবো। আমাদের লিগ্যাল এইডের কার্যক্রম গতি শীল না। এটা বলা যাবে না। কারণ আপনারা অলরেডি দেখতে পেয়েছেন ৮৬ টা (মেডিটেশন) মধ্যস্থতা কিন্তু কম না, যথেষ্ট। আমাদের উদ্দেশ্য মানুষকে মামলা তৈরি করতে বা মামলা করাতে উৎস প্রদান করা নয়। আমাদের উদ্দেশ্যই হলো বিরোধ নিষ্পত্তি করা। যে সমস্ত বিরোধ গুলি একেবারেই নিষ্পত্তি করা সম্ভব হয় না। সেই সমস্ত মামলা গুলো যাতে কোর্টে আসে।
কোর্টে কখনোই মামলা আসার ক্ষেত্রে সমাজে উৎসহ প্রদান করা যাবে না। সমাজে উৎস প্রদান করতে হবে বিরোধ আপসের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করতে হবে। যেটা প্রাক ঐতিহাসিক ভাবে আমাদের সামাজিক কাঠামোতে একটা শক্তিশালী অবস্থানে ছিল। ঐ অবস্থানে যাওয়াটাই আমাদের সবার জন্য মঙ্গল জনক। কারণ, একটা মামলার ঘটনার ক্ষেত্রে দুই পক্ষেরই কিছু না কিছু দোষ থাকে। কিছু না কিছু অধর্যৈর বিষয় থাকে। কিছু না কিছু কথার সমস্য থাকে। স্বার্থের ক্ষেত্রে কিছু না কিছু ভূল বোঝার সমস্যা থাকে। এর থেকেই কিন্তু সমস্যা গুলা বড় হয়। এগুলো যাতে বড় না হয়। সেই জন্যে আমাদের ইউনিয়ন লেভেলে রুট লেভেলেই কাজ করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের সব সময় মাথায় রাখতে হবে। লিগ্যাল এইড মানে কোন ব্যক্তিকে মামলা করতে উৎসাহ প্রদান করা নয়, বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করা। আপোষ হয়ে গেলে দুই পক্ষই মনে করে যে, আমরা দুই পক্ষই জিতে গেলাম। কোর্টে এসে যদি রায় ডিগ্রি হয়। একপক্ষ হারে, একপক্ষ জিতে। সেই ক্ষেত্রে মানুষের মধ্যে একটা বিরোধপূর্ন অবস্থান থেকে যায় এবং আমাদের সামাজিক কালচারে এই মামলার জয় পরাজয়কে কেন্দ্র করে বংশ পরম্পরায় বিরোধ চলে আসতেছে। এই নজির একেবারেই কম না। তো-আমরা ঐ অবস্থা চাই না। ঐ অবস্থা থেকে আমরা মুক্তি চাই। সবার সুচিন্তিত মতামত আমি আন্তরিকতা সাথে গ্রহণ করেছি। এ বিষয় আমাদের আইনে বিধান অনুযায়ী করণীয় যা-যা দরকার আমরা সমস্ত কাজ গুলোই করবো। সব শেষে অনুষ্ঠানে অংশ গ্রহণ ও মতামত দেয়ার জন্য সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত) মোহাম্মদ শেখ হাফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মোহাম্মদ আবুল বাসার মিয়া। আরও উপস্থিত ছিলেন, পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ পাবলিক প্রসিকিউটর ও পর্যবেক্ষকবৃন্দ।



মন্তব্য করুন