শরীয়তপুরের জাজিরায় উপজেলা ইসলামিক ফাউন্ডেশন কতৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপজেলা মডেল মসজিদ সভাকক্ষে ৪ নভেম্বর সোমবার সকাল ৯ টায় অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় ও শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ ড.মুহাম্মদ আবু তালহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এডভেকট মোঃ শাহাবুদ্দীন, জাজিরা প্রেস ক্লাবের সাবেক সিনয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, মডেল কেয়ারটেকার মৌলভি আব্দুস শুকুর মিয়া, উপজেলা মডেল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ সজিব মল্লিক, জাজিরা উপজেলা খেলাফত মজলিস সভাপতি কারী মোঃ নুরুল আমীন সহ উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কোমলমতি শিশু কিশোর শিক্ষার্থীগন।
এসময়ে বিভিন্ন স্কুল, মাদরাসার এবং মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম এর ছাত্র ছাত্রী দের কয়কটি গ্রুপে বিভক্ত করে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী ও মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষকদের মধ্যে পুরষ্কার বিতরন করেন, উল্লেখ অংশ গ্রহনকারী, উপস্থিত সকল ছাত্র ছাত্রী ও উপস্থিত সকল অভিভাবকদের পুরষ্কারেরর ব্যবস্থা করেন।
উপজেলার পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক হলেন মাওলানা আব্দুল লতিফ, মোঃ আজিম উদ্দিন ও মোঃ মোহসীন উদ্দিন।



মন্তব্য করুন