গতকাল রবিবার গোসাইরহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতা র‌্যালী, আলোচনা সভা ও জয়িতাদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আসাদ আহম্মেদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস কুদ্দুস হাওলাদার, ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন শিকারী, গোসাইরহাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ হানিফ ফরাজী, প্রমুখ।