একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার গোসাইরহাটের সরকারী শামসুর রহমান কলেজ অডিটরিয়ামে নির্বাচনে ভোট গ্রহনের বিষয়ে এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে ৪০টি ভোট কেন্দ্রের ২৮৫ জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার অংশ গ্রহন করেন। গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনিদের্শনামূলক বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও রিটানিং অফিসার কাজী আবু তাহের।
সভায় বক্তব্য রাখেন, শরীয়তপুর পুলিশ সুপার আবদুল মোমেন, জেলা নির্বাচন অফিসার শেখ মোহাম্মদ জালাল উদ্দিন, গোসাইরহাট থানার ওসি মোঃ সেলিম রেজা।

মন্তব্য করুন