গতকাল মঙ্গলবার গোসাইরহাটে ব্র্যাক অভিবাসন বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় “অভিবাসীর অধিকার-মর্যাদায় ও ন্যায়বিচারে” কর্মসূচির মধ্যে ছিল বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভা।
গোসাইরহাট উপজেলার পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কোদলপুর ইউপি’র চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কুচাইপট্টি ইউপি’র চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন, ব্র্যাক গোসাইরহাট শাখার কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও ব্র্যাক মাইগ্রেশেন প্রোগ্রামের কর্মকর্তা আছমা রহমান প্রমুখ।

মন্তব্য করুন