২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন।

ছেলের কৃতিত্বে উচ্ছ্বাস প্রকাশ করে শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহির একটি ছবি পোস্ট করে শুভকামনা জানান শাহজাহান খান। পোস্টে তিনি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে সন্তানের জন্য সবার কাছে দোয়া চান।

উল্লেখ্য, শনিবার দেশের সব শিক্ষা বোর্ড একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবার পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।