শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির অংশ হিসেবে খানা তথ্য সংগ্রহ ও জরিপ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রবিবার সকাল ১১টায় উপজেলার সখিপুর ইউনিয়নের ১, ৩ ও ৭ নম্বর ওয়ার্ডে যৌথভাবে এ কার্যক্রমের উদ্বোধন করে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সুজা উদ্দিন, সখিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সরদার, স্থানীয় বিএনপি নেতা কামরুল ইসলাম রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা।