২০২৬ সালের হজ মৌসুমে চিকিৎসা ব্যয় বাবদ ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে সৌদি কর্তৃপক্ষ যে ১০ কোটি ২৩ লাখ টাকা কেটে নিয়েছিল, সেই অর্থ বাংলাদেশকে ফেরত দিয়েছে সৌদি সরকার।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
হজযাত্রীদের ইন্স্যুরেন্স-বহির্ভূত চিকিৎসা ব্যয় থেকে সৌদি সরকারের এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। মন্ত্রী জানান, শিগগিরই এই টাকা সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে ফেরত দেওয়া হবে।
চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া অর্থ ফেরত পাওয়ার বিষয়টি হজযাত্রীদের জন্য স্বস্তির হলেও, টাকা পাওয়ার প্রকৃত প্রক্রিয়া ও সময়সীমা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই ব্রিফিংয়ে।




মন্তব্য করুন