জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার সময় স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টিও সামনে আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হলেও সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে অনুষ্ঠিত তিনটি বিতর্কিত নির্বাচন নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি, অথচ একটি ভবন ধসে পড়ার ঘটনায় তারা বিবৃতি দিচ্ছে। এর মাধ্যমে বোঝা যায়, এ বিষয়ে ভারতের বিশেষ আগ্রহ রয়েছে।

Facebook Comments Box