প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ১-৩৬ জুলাই পর্যন্ত দেশের প্রতিটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্ট করা হবে। তিনি আরও জানান, যেসব সংবাদমাধ্যম সরকারের ভুল ও ত্রুটি সমালোচনা করবে, তারা অন্তর্বর্তী সরকার কর্তৃক স্বীকৃত থাকবে।

আজ রবিবার দুপুরে প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তিনি। শফিকুল আলম গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় ঘটনাগুলোর বিষয়ে সংবাদমাধ্যমের ভূমিকা পর্যালোচনা করার আহ্বান জানান।

প্রেস সচিব বলেন, “এই ঘটনাগুলোর ব্যাপারে সংবাদমাধ্যমের বয়ান ডকুমেন্ট করা হবে এবং তাদের ভূমিকা বিশ্লেষণ করা হবে। আমাদের লক্ষ্য এমন একটি বাংলাদেশ তৈরি করা, যেখানে কারো কণ্ঠরোধ করা হবে না এবং যেখানে সকল সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “যত শক্তিশালীই হোক না কেন, সকলকে দায়বদ্ধতার সম্মুখীন করতে হবে।”

Facebook Comments Box