জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটির বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিন পিংকিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

শুক্রবার (১১ এপ্রিল) জামিন নামঞ্জুর করে এ নির্দেশ দেন বিচারক ইসরাত জেনিফার জেরিন। মামলার অভিযোগে বলা হয়, পিংকি মিথ্যা কাগজপত্র তৈরি করে এবং সুবিধার প্রলোভন দেখিয়ে ফাউন্ডেশনের তহবিল থেকে ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আত্মসাৎ করেন। বৃহস্পতিবার রমনা থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, ৮ এপ্রিল তাকে নাগরিক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছিল।

Facebook Comments Box