পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং আরও ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত। মামলায় অভিযোগ করা হয়েছে, তারা ক্ষমতার অপব্যবহার করে অনৈতিকভাবে ৬টি প্লট বরাদ্দ নিয়েছেন। আসামিদের মধ্যে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজউক সংশ্লিষ্টরাও রয়েছেন। শেখ হাসিনা গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন এবং সেখানেই অবস্থান করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন