জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে কম্প্রোমাইজের রাজনীতির বিরোধীদের প্রতি সতর্কবার্তা জারি করেছেন। মঙ্গলবার ফেসবুক পোস্টে তিনি বলেন, আওয়ামী বিরোধী অবস্থানকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলার পর থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, কম্প্রোমাইজের রাজনীতি বন্ধ না হলে তিনি ‘শিষ্টাচারবহির্ভূত’ আচরণ শুরু করবেন, যা বিরোধীরা সামলাতে পারবে না।
Facebook Comments Box

মন্তব্য করুন