শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করলে সংঘর্ষের আশঙ্কায় রোববার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
জানা যায়, নদী তীরের বিপরীতে স্তূপ করা বালু নিলামে পায় নড়িয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েলের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে নিলামের বাইরে নদীর তলদেশ থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই অবৈধ উত্তোলনের প্রতিবাদে বিএনপির অপর একটি পক্ষ—মহিউদ্দিন আহম্মেদ ঝিন্টু ও (অব.) কর্নেল এসএম ফয়সালের অনুসারীরা—বিক্ষোভের ডাক দেয়।
একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ১৪৪ ধারা জারি করেন এবং পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এতে শেষ পর্যন্ত উভয় পক্ষই কর্মসূচি বাতিল করে।

মন্তব্য করুন