রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ (৩০ এপ্রিল) এ রায় দেন। ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর ব্যানারে এক সমাবেশের পর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। ২৫ নভেম্বর তিনি গ্রেপ্তার হন এবং জামিন নাকচ হওয়ায় কারাগারে পাঠানো হয়। পরে হাইকোর্টে আবেদন করলে দীর্ঘ শুনানি শেষে তাকে জামিন দেওয়া হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন