স্বাস্থ্যখাত সংস্কার কমিশন ৫ মে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের চিকিৎসকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ করে ই-মেইলের মাধ্যমে যোগাযোগের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সাংবিধানিক মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করতে সংবিধান সংশোধন ও ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন’ প্রণয়নের সুপারিশ করা হয়েছে। এছাড়া, স্বাধীন ‘বাংলাদেশ স্বাস্থ্য কমিশন’ গঠন, স্বতন্ত্র পাবলিক সার্ভিস কমিশন (স্বাস্থ্য) প্রতিষ্ঠা, বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলায় সেকেন্ডারি সেবা জোরদার এবং বিভাগীয় সদরে বিশ্বমানের টারশিয়ারি হাসপাতাল স্থাপনের প্রস্তাব রয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন